Thursday, June 11, 2026

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

Date:

Share post:

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত হন তিনি। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করা হয়।

বাংলা চলচ্চিত্রে দীর্ঘ সময়ের অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। একাধিক যুগ পরিবর্তন দেখেছেন তিনি। একদিকে যেমন সত্যজিৎ রায় (Satyajit Ray), তপন সিনহার (Tapan Sinha) চলচ্চিত্রের অভিনয় করেছেন। তেমনই হাল আমলের ওয়েব সিরিজও (web series) তাঁকে দেখা গিয়েছে। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কল্যাণ। আবার সাম্প্রতিক সময়ের ‘তানসেনের তানপুরা’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘ধন্যি মেয়ে’।

আরও পড়ুন : গাড়ির ধাক্কা! কুনো-র নিখোঁজ চিতা শাবকের মর্মান্তিক মৃত্যু

পরিবার সূত্রে জানা গিয়েছে, কল্যাণ চট্টোপাধ্যায় (Kalyan Chattopaadhyay) দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন। টাইফয়েড, ম্যালেরিয়ার মতো অসুখে হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। এরপর রবিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...