Thursday, April 9, 2026

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সমস্যা সমাধানে ব্যর্থ। সপ্তাহের শুরুর দিনেও দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৩৫০ বিমান বাতিল করা হয়েছে।

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও অজানা। সোমবার দিল্লি বিমানবন্দরে মোট ১৩৪ টি বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি বেঙ্গালুরু বিমানবন্দরে ১২৭ টি এবং  চেন্নাই বিমানবন্দরে ৭১টি বিমান বাতিল করা হয়েছে। এখানেই শেষ নয় আহমেদাবাদ বিমানবন্দরে ২০টি বিশাখাপত্তনম বিমানবন্দরে ৭ টি বিমান বাতিল করা হয়েছে।

দেশের অন্য প্রধান বিমানবন্দর গুলির মধ্যে মুম্বই এবং কলকাতায় পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। রবিবার দেশজুড়ে ইন্ডিগোর ৬৫০টি বিমান বাতিল করা হয়েছে। শেষ দুই দিনে এই সংখ্যাটা হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যেই ৬১০ কোটি টাকা টিকিট ফিরিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। ছয় দিনের বিশৃঙ্খলার পর রবিবার যাত্রীদের টিকিট বাবদ ৬১০ কোটি টাকা ফেরাল ইন্ডিগো। এইসঙ্গে ৩ হাজার ব্যাগ ফেরত দিয়েছে বিমানসংস্থাটি।

বিমান পরিষেবায় এমন জটিলতায় ভোগান্তি যাত্রীদের। তারা বিমানবন্দরে এসে শুনছেন তাদের যাত্রাপথের নির্ধারিত বিমান বাতিল করা হয়েছে। পরিষেবার দিক থেকে দেশের বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো(IndiGo flights )। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০টি। শনিবার ১৫০০ এবং রবিবার ১৬৫০টি উড়ান চলে থাকে। গন্তব্যের সংখ্যা ১৩৮। ফিরতি গন্তব্যের সংখ্যা ১৩৫। কিন্তু পাইলটদের পর্যাপ্ত ছুটি দিতে গিয়েই সমস্যা শুরু হয়েছে।

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...