Tuesday, June 9, 2026

সপ্তাহের শুরুতেই কমল তামমাত্রা, উত্তরের পাশাপাশি দক্ষিণেও বাড়বে শীতের দাপট?

Date:

Share post:

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। ফলে শীত অনুভূত হচ্ছে ভালো মতোই। সপ্তাহের শুরুতেই নামল তাপমাত্রার পারদ। এদিন সকালে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি। তা-ও স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা ক্রমশ জমাট ব্যাটিং করতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ১০–১২ ডিগ্রিতে নেমেছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১০ ডিগ্রির কাছাকাছি।

কলকাতায় শীতের আমেজ চলবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারা-পতন কলকাতায়। আপাতত ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সাতদিনে তাপমাত্রা এরকমই থাকবে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া(Weather)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্র আাপাতত শুকনো আবহাওয়া(Weather) থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার দাপট দেখা দিচ্ছে।

উত্তরবঙ্গে জাকিয়ে শীত পড়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। পর্যটনের ভরা মরশুমে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকের ভিড়।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...