Tuesday, June 9, 2026

টিম ইন্ডিয়ার শিবিরে ফিরলেন গিল, কটকে প্রত্যাবর্তনের অপেক্ষায় পাণ্ডিয়াও

Date:

Share post:

কলকাতায় চোট পেযেছিলেন, অবশেষে কটকে প্রত্যাবর্তন হচ্ছেন শুভমান গিলের(Subhaman gill)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পাশাপাশি একদিনের সিরিজেও খেলতে পারেননি গিল। কিন্তু টি২০ সিরিজে মাঠে নেমে পড়তে প্রস্তুত গিল(Subhaman gill)।

মঙ্গলবার থেকে কটকে শুরু হচ্ছে টি২০ সিরিজ। ইতিমধ্যেই ভারতীয় দল কটকে পৌঁছে গিয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে গিলকে অভিষেক শর্মার সঙ্গে টিম বাসে বসে থাকতে দেখা গিয়েছে। সেই পোস্টে নেটিজেনরা তাঁকে দলে প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।

কলকাতা টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন গিল। এরপর থেকে মাঠের বাইরে  ছিলেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকরা জানিয়েছিলেন, শুভমান খুব ভালোভাবে রিহ্যাব করেছেন। কয়েক দিন আগেই খেলার বিষয়ে সবুজ সংকেত পেয়েছেন। টি২০ বিশ্বকাপের আগে গিলকে স্বস্তি ফিরেছে টিম ইন্ডিয়ার শিবিরে।

এদিকে প্রত্যাবর্তন হচ্ছে হার্দিক পাণ্ডিয়ারও। কটকের বরাবাটি স্টেডিয়ামে দলের আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন পাণ্ডিয়া। নেটে ব্যাট করার সময় একের পর এক ছক্কা মারলেন।চোট সারিয়ে ফিরে ছন্দেই রয়েছেন। এর আগে মুস্তাক আলিও খেলেছেন পাণ্ডিয়া।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...