Tuesday, May 19, 2026

‘বন্দেমাতরম’ আলোচনার আগেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সংসদে প্রতিবাদ, সরব তৃণমূল

Date:

Share post:

শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে-বাইরে, লোকসভা-রাজ্যসভায় মোদি সরকারকে চাপে রেখেছে তৃণমূল কংগ্রেসTMC)। এসআইআর, বাংলা-বাঙালির উপর অত্যাচার, মনরেগা-সহ নানা ইস্যুতে সুর চড়াচ্ছেন দলের সাংসদরা। সোমবারও সংসদ চত্বরে মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূল সাংসদরা T(TMC MP)ক্ষোভ উগরে দিলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে দিলেন স্লোগানও।

তৃণমূল সাংসদদের(TMC MP) হাতে যে প্ল্যাকার্ডগুলি রয়েছে সেগুলিতে লেখা- ১০০ দিনের কাজের পাওনা ৫২ হাজার টাকা, বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চিত করছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ, ডেরেক ও’ব্রায়েন, রচনা বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, প্রতিমা মণ্ডল, বাপি হালদার, সৌগত রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, সুস্মিতা দেব, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্যরা।

জাতীয় গীত ‘বন্দে মাতরম’ নিয়ে সোমবার থেকে সংসদে শুরু বিশেষ আলোচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট এই স্তোত্রের ১৫০ বছর পূর্তিতে কেন্দ্রের বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনে এই পদক্ষেপ। সোমবার সংসদের উভয়কক্ষে আলোচনায় অংশ নেবেন প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাই। তবে এনিয়ে আলোচনা শুরুর আগে সংসদ ভবনের বাইরে নিজেদের বকেয়া মেটানোর দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদরা।

বন্দেমাতরমের আলোচনায় তৃণমূলের বক্তা তথা দলের লোকসভার মুখ্যসচেতক কাকলি ঘোষদস্তিদার তৈরি বিজেপি সরকারকে চেপে ধরার জন্য। তৃণমূলের পক্ষে মহুয়া মৈত্রকেও দল বক্তার তালিকায় রেখেছে। আগামী কাল রাজ্যসভায় তৃণমূলের এই বিশেষ আলোচনায় বক্তা সুখেন্দুশেখর রায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...