Thursday, June 11, 2026

সোনালির পরিবারকে ফেরানোর প্রতিশ্রুতি: কোচবিহার থেকে বার্তা মমতার

Date:

Share post:

সম্প্রতি সোনালি বিবি তাঁর নাবালক ছেলেকে নিয়ে মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে রাজ্যে ফিরেছেন। এখনও সোনালির (Sunali Khatun) স্বামী ও আরও চারজন বাংলাদেশে রয়েছেন। মঙ্গলবার কোচবিহার (Coochbihar) রাসমেলার মাঠে জনসভা থেকে এবার এ বিষয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান বাংলায় এনআরসি (NRC) হবে না বলেও।

কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, সোনালিদের (Sunali Khatun) ছাড়িয়ে এনেছি, এবার বাকি চারজনকেও ছাড়িয়ে নিয়ে আসব। সোনালির কথা আরও বলেন মুখ্যমন্ত্রী। জানান, ভারতীয় নাগরিক। সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে বিএসএফ (BSF) নিয়ে গিয়ে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দিল। তার পরে শুরু হল অত্যাচার। এমনকি খেতে পাননি। বাংলা থেকে খাবারের জন্য টাকা পাঠানো হত। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কিছুই করা হয়নি, বলে অভিযোগ করেন। আমরা তাঁকে জেল থেকে ছাড়িয়ে এনেছি।

মৎস্যজীবীদের নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সুন্দরবনের ৩২ জন মৎস্যজীবী তাঁরা দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন তাঁদের ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। এমনকি বাংলাদেশেরও কিছু লোক এপারে ছিলেন তাঁদেরও আমরা ছেড়ে দিয়েছি।

আরও পড়ুন : কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই: কোচবিহার থেকে দলের কর্মীরদের বার্তা দলনেত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, যতই চক্রান্ত করো বাংলায় এনআরসি হবে না। আমরা এনআরসি মানি না, মানব না। ডিটেনশন ক্যাম্প হবে না। নিশ্চিন্তে থাকুন। আমি কাউকে বিভেদ করতে দিই না। বাংলাকে ঐক্যবদ্ধ রাখব।

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...