Thursday, June 11, 2026

গরমের ছুটি কমে মাত্র ছ’দিন! নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি কমিয়ে আনল মধ্যশিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যজুড়ে পর্ষদ-অনুমোদিত স্কুলগুলিতে ২০২৬ সালে গরমের ছুটি থাকবে মাত্র ৬ দিন। এতদিন যেখানে ১১ দিনের ছুটি কার্যকর ছিল, সেখানে নতুন সিদ্ধান্তে ছুটির সময়সীমা প্রায় অর্ধেকে নেমে এল।

পর্ষদ সূত্রে খবর, ২০২৬ সালে গরমের ছুটি শুরু হবে ১১ মে এবং চলবে ১৭ মে পর্যন্ত। শিক্ষাবর্ষের সময়সূচি পুনর্বিন্যাস করে এই নতুন ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। গরমের ছুটি কমে গেলেও পুজোর ছুটিতে কোনও রকম কাটছাঁট হয়নি।

আগের মতোই দুর্গাপুজো, কালীপুজো ও ভাইফোঁটার সময় টানা ২৫ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ পুজোছুটির সময়সূচি বজায় রাখার সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষক মহলে স্বস্তি ফেরার পাশাপাশি, গরমের ছুটি কমে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিদ্যালয় মহলে। পর্ষদ জানিয়েছে, পাঠদিবসের সংখ্যা সুসমভাবে বজায় রেখে শিক্ষাবর্ষকে আরও সুশৃঙ্খল করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন- সংবিধান নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি! প্রতিবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...