Thursday, June 11, 2026

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

Date:

Share post:

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের বারে বসে খাওয়া দাওয়া আর গান-বাজনা উপভোগ করার সুযোগ আপাতত তিন মাসের জন্য বন্ধ (Glenarys bar and music closed in darjeeling)। বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘন করায় মঙ্গলবার থেকে এই রেস্তরাঁর বার ও মিউজিক বন্ধ থাকছে। ফলে শুধু বড়দিন নয় পুরো শীতকালটাই গ্লেনারিসের আবহ উপভোগ করতে পারবেন না পর্যটকরা।

১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই গ্লেনারিসের (Glenarys) তিনটি সেকশন রয়েছে। বার, বেকারি এবং রেস্তরাঁ। এত বছর প্রথম জনপ্রিয় এই রেস্তরাঁ বার বন্ধ হল।ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক বলেন, “বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘন করায় আমরা এই বারটি আগামী ৯০ দিনের জন্য বন্ধ করেছি।” এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড বলেন “আমার গ্লেনারিস-এর সমস্ত কাগজপত্র ঠিক আছে। কিন্তু আমার লাইভ মিউজিক পেপার একবছর ধরে বন্ধ।বার বন্ধ করে দেওয়ায় এই মরশুমে দেড় কোটি টাকার ক্ষতি হবে।” খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যে ক্রিসমাস ও নববর্ষের বুকিং বাতিল হতে শুরু করেছে। সমস্যায় সংস্থার কর্মচারীরাও।

 

Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...