Monday, May 4, 2026

বঙ্কিমচন্দ্রকে অপমান! প্রতিবাদ জানালেন প্রপৌত্র সজল

Date:

Share post:

ঋষি বঙ্কিমচন্দ্রকে ‘দা’ সম্মোধনে নতুন করে ‘প্রচারের আলোয়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতিবাচক প্রচার হলেও ভুল করে দুদিন পরেও ক্ষমা চাননি নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই ঘটনার পরে বারবার বিজেপির তরফ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ‘বন্দেমাতরম’ (Vandemataram) আলোচনাকে বিজেপির মিডিয়া সেলের তরফ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখানোর চেষ্টা চলেছে আদতে বিজেপি কতটা বঙ্কিমচন্দ্র-প্রেমী। কিন্তু বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra Chattopadhyay) অপমানের মধ্যে দিয়ে দেশের সব মনীষীকেই অপমান করা হয়েছে বলেই মত ‘বন্দেমাতরম’-এর স্রষ্টার প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়ের (Sajal Chattopadhyay)।

বাংলায় ঋষি বঙ্কিমের নামে কলেজ স্বাধীনতার সময় থেকে রয়েছে। তা সত্ত্বেও বাংলায় বঙ্কিমকে নিয়ে কিছু হয়নি বলে অভিযোগ করেছিলেন বঙ্কিম-প্রপৌত্র (great grandson) সজল চট্টোপাধ্যায়। তবে সংসদে যেভাবে নরেন্দ্র মোদি ‘বঙ্কিমদা’ বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের অপমান করেছেন তাতে সরব হতে বাধ্য হয়েছেন সজল। তিনি দাবি করেন, এই উক্তিতে লজ্জিত, দুঃখিত, না কি রাগ হচ্ছে। তিনটেই হচ্ছে। জানি না কেন বলেছেন উনি। এটা নিয়ে যত বলব তত বিতর্ক। যে-ই বলুক ওনাদের ছোট করার ক্ষমতা আমাদের নেই। যদি ভুল করেও ছোট করে ফেলি, সেই ক্ষমতাও আমাদের নেই। বঙ্কিমবাবুকে (Bankim Chandra Chattopadhyay), রবীন্দ্রনাথকে বা যে কোনও মনীষীকে ছোট করাকে বা নাম ধরে দাদা বলা বা অসম্মান জানানোর প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন : বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ- বাঙালি মনীষীদের লাগাতার অপমান কেন্দ্রের, সংসদে মৌন প্রতিবাদে তৃণমূল

আদতে বিষয়টা এখানেই শেষ হয়নি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্রসিং শেখাওয়াত (Gajendra Singh Sekhawat) ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামই ভুল বললেন। সজল চট্টোপাধ্যায়ের দাবি, এটা বিজেপির অজ্ঞতা। তিনি স্পষ্ট জানান, এটা একদমই না জানার, অজ্ঞতার পরিচয়। এটা আমি নয়। সারা ভারতবাসীর কাছে লজ্জার বিষয়। যে একজন মনীষীর নাম আমি ভুল বলব। আমি জানি না, বলব না।

Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
13 জয়ী
বিজেপি
35 জয়ী
কংগ্রেস
1 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
2 জয়ী