Wednesday, February 11, 2026

টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’

Date:

Share post:

কাজের চাপ বা বিভিন্নভাবে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গিয়েছে সম্প্রতি। আত্মহত্যার ঘটনাও ঘটেছে টলিউডে (Tollywood)। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। সেই মতো বুধবার থেকে দাশানি স্টুডিও-তে শুরু হল ‘মনের বন্ধু ফেডারেশন’ শিবির।

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) জানালেন, ৪ ডিসেম্বর এই শিবির সাতদিনের মধ্যে শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতো সাতদিনের মধ্যেই শুরু হল শিবির। এসএসকেএম-এর ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি বিভাগের চিকিৎসকরা এই শিবিরে আলোচনা ও শিল্পী-কলাকুশলীদের সঙ্গে কথা বলেন। এসএসকেএম-এর চিকিৎসকদের ধন্যবাদ জানান স্বরূপ বিশ্বাস।

আরও পড়ুন : ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

বুধবার দাশানি-২ স্টুডিও-র ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের ফ্লোরে শুরু হয় কর্মশালা। স্বরূপ বিশ্বাস দাবি করেন, টিআরপি বা অন্য অনেক চাপের মধ্যে এখানে সকলকে কাজ করতে হয়। তার মধ্যে কীভাবে মন ভালো থাকে তার জন্য যেমন এই উদ্যোগ। পাশাপাশি কীভাবে আরও ভালো কাজ করা সম্ভব হয়, তার জন্য মানসিক স্বাস্থ্যে নজর প্রয়োজন।

spot_img

Related articles

অ্যাডামাস ইউনিভার্সিটির নবম সমাবর্তন: বারাসত ক্যাম্পাসে সাম্মানিক ১,৫২৭ পড়ুয়াকে

বাংলায় আধুনিক শিক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে চলেছে অ্যাডামাস ইউনিভার্সিটি (Adamas University)। একদিকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে...

ফ্রি নয়, টাকা খরচ করেই মোবাইলে দেখতে হবে ISL, ২৩ গোলে জয় মোহনবাগানের!

আইএসএল (ISL) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। মোবাইলে ফ্যান কোড(Fancode) স্ট্রিমিং করবে, টিভিতে সোনি চ্যানেলে দেখা ম্যাচ। তবে...

ওড়িশায় ফের আক্রান্ত বাংলার শ্রমিক, বাংলাদেশি সন্দেহে মালদহের তিন যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি

পেটের টানে ভিনরাজ্যে গিয়ে ফের চরম লাঞ্ছনার শিকার হলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবার ঘটনাস্থল ওড়িশা। বাংলাদেশি সন্দেহে মালদহের...

কনস্টেবল নিয়োগ: ইন্টারভিউয়ের আগেই প্রকাশ করতে হবে পূর্ণাঙ্গ মেধা তালিকা, নির্দেশ হাইকোর্টের

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ইন্টারভিউ...