Monday, April 13, 2026

দুর্গাপুজোর পর এবার দীপাবলি! এবার ইউনেসকোর হেরিটেজ তালিকায় আলোর উৎসব 

Date:

Share post:

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা রাজ্য সরকারের প্রচেষ্টার ফল। ২০২১ সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো অর্জন করেছিল ইউনেসকোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ। এবার দীপাবলিও ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের অংশ হয়ে উঠল। ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির একটি তালিকা প্রকাশ করেছে ইউনেস্কো। যাতে নাম রয়েছে দীপাবলির।

ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, দীপাবলি, যাকে দিওয়ালি বা দেওয়ালিও বলা হয়, এটি একটি আলোর উৎসব, যা প্রতি বছর গোটা ভারতজুড়ে পালন করা হয়। দীপাবলি আশা, পুনর্নবীকরণ এবং খারাপের উপর ভালো, অন্ধকারের উপর আলোর জয়ের প্রতীক হিসেবে পালন করা হয়। এই সময়ে ভারতীয়রা, নিজেদের বাড়ি সুন্দর করে সাজিয়ে তোলেন। এমনকি জনবহুল এলাকাগুলিতেও মোমবাতি, প্রদীপ জ্বালানো হয়। বাজি পোড়ানো হয়, এই সময়টাতেই সমৃদ্ধি এবং নতুন কিছুর শুভ সূচনার জন্য প্রার্থনা করেন ভারতীয়রা।

এই খবর দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় সপ্তাহব্যাপী অধিবেশনে ৭৯টি দেশের ৬৭টি মনোনয়ন জমা পড়ে। ইউনেস্কোর তরফে জানানো হয়, অশুভ শক্তির বিরুদ্ধে জয়ের প্রতীক হল দীপাবলি। এই উপলক্ষ্যে দিল্লিতে অকাল দীপাবলি পালন করা হয়। দিল্লির লালকেল্লায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...