Thursday, June 18, 2026

বাসে চড়ে গানের আড্ডা, মিউজিকাল চমক লাগলো ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ 

Date:

Share post:

গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ সিনেমার। ছবির বিষয়বস্তু যেহেতু ট্রাভেল মিস্ট্রি তাই সিনেমার প্রতিটা ইভেন্টে সেই ছোঁয়া রাখতে চেয়েছেন নির্মাতারা। বুধবার দুপুরে মহানগরীর বুকে বাসে চড়েই সিনেমার গানের প্রসঙ্গে কথা বললেন পরিচালক। তাঁর অনুরোধে দু এক কলি গেয়েও শোনালেন গায়িকা শ্রুতি মাইতি, পোর্শিয়া সেন, তিয়াসা চক্রবর্তীরা।

চলন্ত বাসে গান গল্প আড্ডার পর বুধের গোধূলি লগ্নে রাজারহাটের হার্বস ক্যাফেতে ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ সিনেমার একটি গানের মিউজিক ভিডিও লঞ্চ হয়। ছিলেন সুরকার সৌমরিৎ-সহ গোটা মিউজিক টিম। তিনি বলেন ,এই সিনেমার চলন সত্যিই অন্যরকম। যেখানে সিনেমার অভিনেতা-অভিনেত্রীরাও কোথাও যেন দর্শক আর দর্শকরাও এই সিনেমার অবিচ্ছেদ্য অংশ। ছবিতে যতগুলি পুরুষ কণ্ঠে গান রয়েছে সবকটি সৌমরিৎ নিজেই গেয়েছেন। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে গায়ক গায়িকাদের মাঝে উপস্থিত ছিলেন প্রযোজক নির্মাল্য মোদক ও অভিনেত্রী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ও। পরিচালক কৌস্তভ বলছেন পাহাড়ের নৈসর্গিক দৃশ্য আর তার মাঝে রহস্যে মোড়া গল্পকে যোগ্য সঙ্গত দিয়েছে সংগীত। ছবি মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর।

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...