Monday, April 13, 2026

আজ সারদা মায়ের ১৭৩-তম জন্মতিথি পুজো, ভোর থেকে ভক্তদের ঢল বেলুড়মঠ-বাগবাজার-জয়রামবাটিতে

Date:

Share post:

জীবনে ভালো থাকতে চাইলে অন্যের দোষ দেখতে নেই। সকলের প্রতি সমান ভালবাসাতেই ঈশ্বর লাভের পথ দেখিয়েছিলেন যিনি, আজ সেই সারদা মায়ের ১৭৩-তম জন্মতিথি উৎসব (Sri Sri Sarada Devi 173rd Birth Anniversary) । সকাল থেকে ভক্তদের ভিড় বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Math Ramakrishna Mission, Belur)। ভোরবেলা মঙ্গলারতির মধ্যে দিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরাধনার পরই মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে মঠ প্রাঙ্গণে বিশেষ বেদগান ও স্তবগীতির আয়োজন করা হয়। এদিন সাংস্কৃতিক পরিবেশনায় মায়ের গানের পাশাপাশি ভজন কীর্তনের আয়োজনও করা হয়েছে। কাছে চণ্ডীপাঠ ও ধর্মসভাও। একই ছবি বাগবাজার মায়ের বাড়ি ও জয়রামবাটির মাতৃমন্দিরে।ভক্তদের ভিড়ে সর্বত্রই উৎসবের আকার নিয়েছে এই আধ্যাত্মিক তিথি।

সারদা দেবীর জন্ম তারিখ ২২ ডিসেম্বর (১৮৫৩) হলেও তাঁর আবির্ভাব মুহূর্ত অগ্রহায়নের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। তাই সেই ক্ষণকে মাথায় রেখেই বছরের পর বছর রামকৃষ্ণ মঠ মিশন (Ramakrishna Math) মায়ের আরাধনায় ব্রতী হয়ে ওঠে। আজকের দিনটি রামকৃষ্ণ-সারদা ভাবাশ্রিত লাখো লাখো ভক্তদের কাছে অতি পবিত্র। দেশ-বিদেশজুড়ে প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে আনন্দানুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে সারদা দেবীর জন্মতিথি পুজো। বেলুড় মঠে ভোর পৌনে পাঁচটা থেকে শুরু হয় বৈদিক মন্ত্র পাঠ। সাতটায় বিশেষ পুজোর পর থেকেই মাতৃ সংগীতানুষ্ঠান শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয় শ্রীশ্রী মায়ের কথা ও বাণী নিয়ে আলোচনা। ১০টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে ভজন, কীর্তন ও লীলাগীতি। প্রসাদ বিতরণ হবে দুপুর ১২টায়। এদিন সকলেই বিনামূল্যে প্রসাদ পাবেন। বুধের রাত থেকেই সেজে উঠেছে বাগবাজারে মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয়। সেখানেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে তার জন্মস্থান জয়রামবাটিতে বিশেষ পুজোর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার অন্যতম আকর্ষণ যাত্রানুষ্ঠান। দূরদূরান্ত থেকে ভক্তরা মাতৃমন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। একই ছবি দক্ষিণেশ্বরের সারদা পীঠেও।

 

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...