Saturday, June 13, 2026

এক যুগ পর কলকাতায় ‘রহমান’ ম্যাজিক! নতুন বছরে সুরের জাদুতে মাতবে শহর

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই কলকাতার সংগীত প্রেমীদের জন্য সুখবর। প্রায় এক যুগের বেশি সময় ধরে যাঁর অপেক্ষা করছিল মহানগরী এবার জানুয়ারির ১১ তারিখেই তাঁর সংস্কৃতির শহরে আগমন। প্রায় তেরো বছর পর কলকাতায় শো করতে আসছেন এ আর রহমান (AR Rahman)। টানা ৫ ঘণ্টার মিউজিকাল শো করবেন তিনি। যদিও কোথায় অনুষ্ঠান হবে তা এখনও স্পষ্ট নয়।

২০১২ সালে শেষবার কল্লোলিনীতে অনুষ্ঠান করেছিলেন অস্কারজয়ী সুরকার। চার বছর তিনের পর ২০১৫ সালে একবার এসেছিলেন বটে কিন্তু সেটা ছিল সম্পূর্ণ অন্য এক ইভেন্ট।দক্ষিণী ছবি থেকে হিন্দি ছবির হয়েও হলিউডেও অটুট রহমান ম্যাজিক। তাই খুব স্বাভাবিকভাবেই প্রিয় শিল্পী অনুষ্ঠানে যে যথেষ্ট দর্শক সমাগম হবে তা বলাই বাহুল্য। কানাঘুষা শোনা যাচ্ছে অ্যাকোয়াটিকাতে এই মিউজিকাল ইভেন্টের আয়োজন করা হতে পারে। যদিও তারিখ চূড়ান্ত হলেও ভেন্যু সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না।

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...