Monday, April 13, 2026

দুর্নিবারের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিককে বিয়ে গায়কের প্রাক্তনের!

Date:

Share post:

শিরোনাম দেখে বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে শুরুতেই বলে দেওয়া দরকার এ প্রতিবেদনে যাঁর বিয়ের কথা বলা হচ্ছে তিনি মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। বরং সম্পর্ক বিনোদন জগতের সঙ্গে। গায়ক দুর্নিবার সাহার (Durnibar Saha) সঙ্গে তিক্ত অতীত ভুলে টলিউডের পাত্রকেই জীবনসঙ্গী করলেন তিনি। পাত্রের নাম হৃতজিৎ রায় চৌধুরী (Hritojit Roychowdhury)। আসলে মীনাক্ষী দুর্নিবারের প্রাক্তন স্ত্রী। আর হৃতজিৎ হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) মানে গায়কের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিক। বুঝতেই পারছেন, ভুবন ভরা প্রেমের ফাঁদে কে কখন কোথায় ধরা দেবে আর কার গলায় দেবে মালা, তা বোঝা বড়ই দুষ্কর।

দুর্নিবারের (Durnibar Saha) সঙ্গে মীনাক্ষীর বিবাহিত জীবন সুখের হয়নি। ভালবেসে বিয়ে করলেও কয়েক বছরের মধ্যে দুজনেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। গায়ক এরপর বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ঐন্দ্রিলা ওরফে মোহরকে। তাঁদের এক ছেলেও রয়েছে। এবার মীনাক্ষী নিজের জীবনে এগিয়ে যেতে চান। কিন্তু ঘটনাচক্র তাঁর বর যে ঐন্দ্রিলার প্রাক্তন প্রেমিক হবেন এটা বোধহয় কেউ আশা করেননি। সমাজ মাধ্যমে এখনও জ্বলজ্বল করছে হৃতজিৎ আর মোহরের ছবি। যদিও সম্পর্কটা অতীত। জানা গেছে হৃতজিৎ বাংলা সিনেমা জগতের সঙ্গে যুক্ত। তিনি একজন কালারিস্ট। বিয়েটা হয়েছে অত্যন্ত ব্যক্তিগতভাবে। আজই হৃতজিৎ-মিনাক্ষীর রিসেপশনের আয়োজন করা হয়েছে। যদিও যুগলের কেউই বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আনেননি। তবে দুই প্রাক্তনের এভাবে একসাথে চলার কাহিনী শুরু হতেই টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়ায় ফিসফাস আর জল্পনা শুরু।

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...