অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হতেই বৃহস্পতিবার রাতেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।মেডিক্যাল বোর্ডের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে। বিএনপি নেত্রীর অঙ্গ-প্রত্যঙ্গ সব সময় চিকিৎসায় সাড়া না দেওয়ায় চিন্তা বাড়ছে ডাক্তারদের।

অশীতিপর খালেদা জিয়াকে বাইপ্যাপ সাপোর্টে রেখেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তাই তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কার্ডিওলজিস্ট শাহবুদ্দিন তালুকদার। চব্বিশ ঘণ্টা নজর রাখছেন মেডিক্যাল বোর্ডে থাকা চিকিৎসকরা। বিএনপি বা প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি মেলেনি।
–

–

–

–

–

–
–
–
