Wednesday, May 6, 2026

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

Date:

Share post:

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২ ঘণ্টার মতো সময় থাকবেন মহানগরীতে। কিন্তু তারমধ্যেই থাকছে একগুচ্ছ অনুষ্ঠান।

বার্সেলোনা থেকে কলকাতার বিমান ধরেছেন মেসি। মধ্যরাতে বিমানবন্দরে নামবেন মেসি(Leo Messi)। বিমানবন্দর থেকে বাইপাসের ধারে হোটেলে যাবেন, সকাল ৯.৩০ মিনিট শেষে শুরু কর্মসূচি। সকালে টিম হোটেলে স্পনসরদের অনুষ্ঠান থাকছে। সেখান থেকে যাবেন যুবভারতীতে গোট ইভেন্টে।

মেসির((Leo Messi) সফরসূচিতে শ্রীভূমিতে যাওয়ার কথা ছিল।  সেখানে বসেছে মেসির ৭০ ফুটের মূর্তি। কিন্তু নিরাপত্তা এবং শৃঙ্খলা-সংক্রান্ত সব দিক ভেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, মেসি মূতির সামনে যাবেন না। উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমেই হবে।

মাত্র ৪০ দিনের মধ্যে এই মূর্তিটি সম্পন্ন হয়েছে। রাজ্যের  মন্ত্রী তথা শ্রীভূমি ক্লাবের সভাপতি সুজিত বসু জানিয়েছেন, ‘এটি অত্যন্ত বড় মূর্তি। ৭০ ফুট উঁচু। পৃথিবীতে মেসির এত বড় মূর্তি আর কোথাও নেই। মেসি কলকাতায় আসছেন। বিশ্বজুড়ে মেসির অগণিত ভক্ত আছেন।’

সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মুর্তি উন্মেচন করবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন যুবভারতীতে। দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব হবে। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি।গন্তব্য হায়দরাবাদ।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...