Friday, February 13, 2026

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

Date:

Share post:

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন ফুটবলের ঈশ্বরের পদধ্বনিতে মাতোয়ারা হয়ে তখন স্বয়ং রাজাও তাঁর সিংহাসন ছেড়ে আসতে বাধ্য হন, সঙ্গে থাকে কিং পুত্র। মেসি ম্যানিয়ায় ঠিক এভাবেই সামিল শাহরুখ খান (Shahrukh Khan)। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মাঝরাতে অবশেষে শহর কলকাতায় পা রাখেন লিওনেল মেসি (Lionel Messi)। ভোররাতে ছেলে আব্রামকে নিয়ে মায়নগরীতে উড়ে এলেন বলিউড বাদশা। আর তারপর মিডিয়ার ক্যামেরায় চিরস্মরণীয় ফ্রেম , মেসি – শাহরুখ – আব্রাম।

লিওনেল মেসির টানে মুম্বই থেকেই কলকাতায় শাহরুখপুত্র। সুপারস্টার বাবা জানেন ছেলের এলএম টেনের প্রতি টানের কথা। তাই ধৈর্য্য ধরে ছেলেকে নিয়ে অপেক্ষা করলেন মেসির সঙ্গে একটা মুহূর্ত পাওয়ার জন্য। আধুনিক ‘ফুটবলের রাজপুত্র’ তখন অন্য একটি বাচ্চাকে অটোগ্রাফ দিচ্ছেন। অপেক্ষা করলেন কিং সঙ্গে আব্রাম। অবশেষে এল পালা। বিশ্বকাপজয়ী কিংবদন্তি হেসে অভিবাদন জানালেন ভারতের রোম্যান্স-রাজাকে। খুশিতে ডগমগ আব্রাম (Abram Khan)। চলল ছবি তোলা আর অটোগ্রাফ। পাশে মাইক্রোফোন হাতে দেখা গেল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose)। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।

তবে মেসির অনুষ্ঠান ঘিরে এদিন চরম বিশৃঙ্খলা দেখা গেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন ফুটবলের বরপুত্র।

 

spot_img

Related articles

কতজন AERO? জেলায় রিপোর্ট চাইল কমিশন

সুপ্রিম কোর্টের(supreme court) নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে মাইক্রো অবজার্ভার পদে নিয়োগের জন্য ৮,৫০৫ জন আধিকারিকের তালিকা...

বেকারত্ব থেকে রেল সুরক্ষা! ৯ ইস্যুতে জবাব নেই বাজেটে, পরিসংখ্যান দিয়ে কেন্দ্রকে বিঁধলেন ডেরেক

বেকারত্ব থেকে রেল সুরক্ষা, কৃষক আত্মহত্যা থেকে টাকার মূল্যহ্রাস— জনস্বার্থ জড়িত এমন ৯টি জ্বলন্ত ইস্যুতে কেন নীরব কেন্দ্রীয়...

আইপিএলের আগে আদালতের নির্দেশে ধোনির বাড়ল খরচ, বিরাট স্বস্তি আরসিবির

আইপিএল(IPL) শুরুর মাস খানেক আগে দুই দক্ষিণী দলেই দুই চিত্র। একদিকে বেঙ্গালুরুতেই আইপিএল খেলার ছাড়পত্র পেল আরসিবি(RCB), অন্যদিকে...

বাংলার বকেয়া নিয়ে মৌন নির্মলা! রাজ্যসভায় ফের ‘মিথ্যাচারের’ অভিযোগে সরব ডেরেক

লোকসভার পর রাজ্যসভা— বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অবস্থান বদলাল না। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে দীর্ঘ প্রায়...