Saturday, June 20, 2026

ভাইয়ের খুনের বদলা? তৃণমূল নেতার ভাইকে কুপিয়ে হত্যা

Date:

Share post:

ভাইয়ের খুনের বদলা অভিযুক্তকে খুন (Revenge Killing) করে! ঘটনাটি ঘটেছে রবিবার মাঝরাতে ফরাক্কা থানার এনটিপিসির কেন্দুয়া অ্যাশপন্ডে। মৃত যুবকের নাম আলম শেখ(৪৮)। তিনি অ্যাশপন্ডের নাইট গার্ড ছিলেন। রবিবার কাজে যাওয়ার পথেই তাঁর উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে পান্না শেখ নামে ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে ভাইকে খুন করার বদলা নিতেই তিনি পরিকল্পনা করে গ্রামে ফিরে এসেছিলেন। ঘটনার তদন্তে নেমেছে ফারাক্কা থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। গ্রাম্য বিবাদের জেরে জোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত পান্না শেখের ভাই তৌফিক শেখ খুন হন। অভিযোগ ওঠে তৌফিককে বাড়ি থেকে তেনে হিঁচড়ে বার করে পিটিয়ে খুন করেছে মৃত আলম শেখ ও তাঁর সঙ্গীরা। আলম শেখ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয় ফরাক্কা থানায়। পুলিশ তাদের গ্রেফতার করে। দীর্ঘদিন হাজত বাসের পর জামিনে মুক্তি পায় আলম শেখ। ভাই তৌফিক শেখের খুনের পর দাদা পান্না শেখ প্রাণনাশের আশঙ্কায় গ্রাম ছেড়ে পালিয়ে যায়। মাস দু’য়েক আগে পান্না শেখ জোড়পুকুরিয়া গ্রামে ফিরে এসে বসবাস শুরু করে বলে জানা গিয়েছে।

অভিযোগ উঠেছে রবিবার পান্না শেখ-সহ কয়েকজন আলম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলম শেখের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের দাদা নবী শেখ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা। তিনি
জানান, “পান্না গ্রামে ফিরে আসার আশঙ্কায় ছিলাম। নতুন করে গ্রামে সে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল। কিন্তু ভাবতে পারিনি যে ভাইকে ও নৃশংসভাবে খুন করবে।” এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। কী কারণে এই খুনের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...