Saturday, May 23, 2026

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

Date:

Share post:

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর সেই অপপ্রচারকে উড়িয়ে মোক্ষম জবাব দিলেন সাধু-সন্ত থেকে শুরু করে মহানগরের আমজনতা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় থাকতে কোনও সমস্যা হয় না। কেউ বিরক্ত করে না। উল্টে সাহায্য করেন শাসকদলের কর্মীরা। মা-বোনেরা রাত দুটোতেও নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারেন- জানালেন কলকাতার ব্যবসায়ী।

বাংলাকে দেশের সামনে ছোট করার, নিচু দেখানোর প্রবণতা রয়েছে বিজেপি তথা মোদি সরকারের। সেই কারণে তাদের পেটুয়া গদি মিডিয়া দিয়ে দেশের সামনে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে কলকাতাতে খুন, জখম, ধর্ষণ চলছে, বাংলা জ্বলছে। এক হিন্দি সংবাদ মাধ্যমের সাংবাদিক সেই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন কলকাতার এক নাগরিককে। উত্তরে তিনি জানান, “গুগল করে দেখুন দেশের মধ্যে নিরাপত্তা শহর কোনটা। কলকাতায় রাত দুটোতেও আমাদের মা-বোনেরা রাস্তায় বের হতে পারেন। এখানে ধর্মের নামে রাজনীতি হয় না। এখানে রাজনীতির বিষয় উন্নয়ন, জিডিপি, মানুষের দৈনন্দিন চাহিদা। যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে খবর করে, তারাই বাংলাকে জ্বলতে দেখে। আসল চিত্রটা একেবারেই উল্টো- সাফ জানিয়ে দিলেন কলকাতার ওই ব্যবসায়ী।

গদি মিডিয়ার আর এক অপপ্রচার- বাংলায় না কি হিন্দুরা আক্রান্ত। সর্বভারতীয় সেই সংবাদ মাধ্যম পৌঁছে গিয়েছিল সাধু-সন্তদের কাছে। তাঁরা এক কথায় জানিয়ে দিলেন, বাংলায় কোনও সমস্যা হয় না। কেউ তাঁদের বিরক্ত করে না। উল্টে সম্মান করে। তাঁদের ‘সাধুবাবা’ বলে সম্মোধন করে। কোনও সমস্যায় পড়লে তৃণমূলের কর্মীরাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তৃণমূলের কোনও নেতা-কর্মী বা দলীয় মুখপত্র নয়, এই সংবাদ এক হিন্দি সংবাদমাধ্যমের- যেখানে মহানগরবাসী জানিয়ে দিল শান্তিতে, উন্নয়নে, নিরাপদে রয়েছে বাংলা।

আরও পড়ুন – রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...