Tuesday, June 23, 2026

ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

Date:

Share post:

নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কা মারার অভিযোগ ওঠে বাংলাদেশি নৌবাহিনীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর নামখানা খেয়াঘাট থেকে এফবি পারমিতা–১১ নামের একটি ট্রলার ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল। সেদিন রাতেই দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার জেরে ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে যায়।

ঘটনার পর ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁরা নিরাপদে নামখানায় ফিরে আসায় পরিবারগুলির মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, এখনও পাঁচজন মৎস্যজীবীর কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠা কাটেনি। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পাঁচজনের কোনও সন্ধান পাওয়া যায়নি। নামখানা ও আশপাশের উপকূলবর্তী এলাকায় ঘটনাটি ঘিরে চরম উদ্বেগের পরিবেশ। আরও পড়ুন: জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...