Saturday, June 20, 2026

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে পুরবোর্ডকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাঁথি পুরসভার একাধিক এলাকায় পরিষেবা নিয়ে চরম অসন্তোষ জমছিল। বহু ওয়ার্ডে সন্ধ্যার পর রাস্তার আলো কার্যত অচল। তার উপর নিকাশি ব্যবস্থার বেহাল দশায় নর্দমার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। অভিযোগ, নিয়মিত পরিষ্কার না হওয়ায় জনস্বাস্থ্যের উপরও তার প্রভাব পড়ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, এই অবস্থার মধ্যেই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে। সমস্যার সমাধানের দাবিতে একাধিকবার পুরপ্রধান সুপ্রকাশ গিরির কাছে দরবার করলেও উল্টে মানুষকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই সমস্ত অভিযোগই পরে রাজ্য সরকারের কাছে পৌঁছয়।

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাপ্ত অভিযোগ এবং পরিস্থিতি খতিয়ে দেখেই গোটা পুরবোর্ডের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। কেন নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা যায়নি, কেন অভিযোগ সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি— সেই সব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে শোকজ নোটিসে।

এ বিষয়ে কাঁথি পুরসভার অন্দরমহলে চাপা উত্তেজনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের কয়েক মাস আগে এই শোকজ পুরবোর্ডের কাছে বড় ধাক্কা। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ করতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...