Thursday, April 23, 2026

মোদিরাজ্যে চিড়িয়াখানায় কোবরার কামড়ে মৃত্যু সিংহীর

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা! গুজরাটের ভদোদরার সায়াজিবাগ চিড়িয়াখানার (Sayajibaug in Vadodara) ১৪৫ বছরের ইতিহাসে প্রথম সাপের কামড়ে কোনও সিংহীর মৃত্যু হল। সূত্রের খবর, গত সোমবার খোলা খাঁচাতে বিশ্রাম নিচ্ছিল সিংহী ‘সমৃদ্ধি’ (Samriddhi)। হঠাৎ সেখানে ঢুকে পড়ে একটি কোবরা। আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যায় ‘সমৃদ্ধি’। এরপরেই দুজনের মরণপণ লড়াই শুরু হয়। গোটা জঙ্গল তটস্থ হয়ে যায় এই ঘটনায়। অবশেষে ছয় বছরের সিংহী ‘সমৃদ্ধি’ হার মানতে বাধ্য হয়। প্রাণ বাঁচাতে একের পর এক অ্যান্টিভেনম দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

সায়াজিবাগ চিড়িয়াখানার কিউরেটর এই বিষয়ে জানিয়েছেন সমৃদ্ধি এদিন রীতিমত আক্রমণাত্মক মেজাজে ছিল। কোবরাটাকে একাধিকবার আক্রমণ করছিল। পাল্টা হামলা করে সাপটাও। কয়েক মিনিট লড়াই চলার পর নিরাপত্তারক্ষীরা বিষয়টা দেখতে পান। খবর দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। ততক্ষণে সমৃদ্ধিকে বেশ কয়েকবার কামড় দিয়ে দিয়েছে সাপটি। বনদফতরের কর্মীদের খবর দেওয়া হলে তাঁরা এসে কোবরাটিকে ধরে নিয়ে যায়। সিংহীর চিকিৎসা শুরু করা হয় দ্রুত কিন্তু বিষের প্রভাবে তাঁর সারা শরীর ফুলে গিয়েছিল। পাঁচ দিনে অ্যান্টিভেনামের ১০টি ডোজ দেওয়া হয় সমৃদ্ধিকে। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও শুক্রবার সন্ধ্যায় হঠাৎ খিঁচুনি উঠে মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫

প্রসঙ্গত, সমৃদ্ধি আগেও সাপ মেরেছিল। মাস পাঁচেক আগে তার খাঁচায় একটি নির্বিষ সাপ ঢুকে পড়লে তার সাথেও লড়াই হয় সমৃদ্ধির। সাপটিকে মেরেও ফেলে সে। কিন্তু এইবার নিজের প্রাণ বাঁচাতে পারলো না। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে সমৃদ্ধির খাঁচা খোলাই বা ছিল কেন? তাছাড়া সাপটি বেরোলো কিভাবে? আর এতকিছু হয়ে গেল নিরাপত্তাকর্মীরা কিছুই জানতে পারল না! পশুপ্রেমীদের তরফে ইতিমধ্যেই উঠছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...