Wednesday, May 13, 2026

জোহানেসবার্গে বন্দুকবাজের হামলায় মৃত ১০, তদন্ত শুরু পুলিশের 

Date:

Share post:

নিউইয়র্ক, সিডনির পর এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা (Gunman attacks in Johannesburg, South Africa)। বেকারসডল এলাকায় একটি পানশালার সামনে চলল এলোপাথাড়ি গুলি, মৃত অন্তত ১০। শনিবার মধ্যরাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।জোহানেসবার্গে চলতি মাসে দ্বিতীয় গণহত্যার ঘটনা এটি। ঠিক কী কারণে ওই হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়।

ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানের দিন সিডনির বন্ডি বিচে হামলার ঘটনার কয়েকদিন যেতে না যেতেই এবার টার্গেট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলি চালানোর ফলেই যে দশজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে খবর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একটি অনলাইন কার সার্ভিসের একজন চালকও রয়েছেন যিনি ঘটনার সময় বারের বাইরে ছিলেন।

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...