Tuesday, June 23, 2026

সন্দেশখালির সাক্ষীর গাড়িতে ধাক্কা: গ্রেফতার ঘাতক গাড়ির চালক

Date:

Share post:

সন্দেশখালিতে মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় আরও একধাপ এগোলো পুলিশ। এবার গ্রেফতার মূল অভিযুক্ত (main accused) আলিম মোল্লা। যে ট্রাক ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়েছিল সেই ট্রাকের চালক (truck driver) ছিলেন আলিম, অভিযোগ।

ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার ঘটনার পর থেকেই ভোলানাথ অভিযোগের আঙুল তুলেছিলেন আলিম মোল্লার দিকে। তিনি দাবি করেছিলেন, ঘাতক লরি (truck) সেই সময় আলিম মোল্লাই চালাচ্ছিলেন। ঘটনায় মৃত্যু হয়েছিল ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ির চালকের।

আরও পড়ুন : সন্দেশখালিতে দুর্ঘটনায় আহত সাক্ষী: বিজেপির রাজনীতিতে উন্নাও-তুলনা তৃণমূলের

রবিবার রাতের সন্দেশখালি এলাকা থেকে আলিমকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ (Nazat police station)। গোটা ঘটনায় তার কী ভূমিকা ছিল, কিভাবে হামলার পরিকল্পনা করেছিল আলিম মোল্লা, গোটা পরিকল্পনার পিছনে অন্য কারও হাত রয়েছে কি না – যাবতীয় তথ্য জেরায় বের করার চেষ্টা করবে পুলিশ। সোমবারই আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে (Basirhat Court) পেশ করা হবে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...