Tuesday, June 23, 2026

মধ্যরাতে বাড়িতে আগুন: হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। বাড়িতে আগুন লেগে গিয়ে বাড়ির ছাল ভেঙে পড়ে তার নিচেই চাপা পড়ে যান পরিবারের সকলে। ঘটনায় শোকের ছায়া হাওড়ার (Howrah) জয়পুর এলাকায়। দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের (post mortem) জন্য পাঠানো হয়েছে।

রবিবার রাতে হাওড়া জয়পুরের সাউড়িয়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। গ্রামের লোক সেই অনুষ্ঠান থেকে ফেরার সময় রাত সাড়ে বারোটা নাগাদ একটি বাড়িতে আগুন (house fire) জ্বলতে দেখেন। তাঁরা দ্রুত বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করেন। সেই সময় বাড়িতে আটকে পড়েছিলেন পরিবারের চারজন – দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই এবং শম্পা দলুই।

স্থানীয়দের দাবি অ্যাসবেস্টসের চাল ছাওয়া মাটির বাড়িটিতে আগুন লাগার পর ঘরেই আটকে পড়েন চারজন। এরপর অ্যাসবেস্টসের (asbestos) চাল তাঁদের উপর ভেঙে পড়লে পরিস্থিতি আরও সংকটজনক হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের (Joypur police station) খবর দেন। পুলিশ দমকলের খবর দিলে দমকলের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে চার জনের।

আরও পড়ুন : সন্দেশখালির সাক্ষীর গাড়িতে ধাক্কা: গ্রেফতার ঘাতক গাড়ির চালক

পরে জয়পুর থানার পুলিশ (Joypur police station) মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কীভাবে আগুন লাগল, শুরু হয়েছে তদন্ত। স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। মৃতদের মধ্যে শম্পা স্কুল পড়ুয়া বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...