Tuesday, June 23, 2026

রাজাবাজারে যুবকের উপর ছুরি নিয়ে হামলা: খুন ফল ব্যবসায়ী

Date:

Share post:

সাত সকালে হাড়হিম করা খুনের ঘটনা শহরের প্রাণকেন্দ্রে। রাজাবাজারে (Rajabajar) ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। স্থানীয়দের দাবি, পূর্ব পরিকল্পনা অনুসারে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্তে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ (Amherst Street police)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রাজাবাজার মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় যুবক মহম্মদ মেহবুব আলম এই এলাকায় হল বিক্রি করেন (fruit seller)। সোমবার সকালেও অন্যদিনের মতো তিনি ফল বিক্রি করতে এলে দুই আততায়ী তার উপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেহবুবকে দেখেই দুই যুবক এলোপাথাড়ি ছুরির কোপ দেয়। তাঁর গলায় এবং পেটে ছুরির আঘাত করা হয়। হামলার পরই একটি গাড়ি আসে এবং দুই দুষ্কৃতী তাতে চড়েই পালিয়ে যায়।

আরও পড়ুন : মধ্যরাতে বাড়িতে আগুন: হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

এই ঘটনার পরে মেহবুবকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে আসে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। পরিবার ও স্থানীয়দের দাবি, পূর্ব পরিকল্পিত (preplanned) ভাবেই এই হামলা চালানো হয়েছে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...