Thursday, April 23, 2026

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই গুলিবিদ্ধ আরও এক ছাত্রনেতা

Date:

Share post:

ওসমান হাদির মৃত্যুর রেশ এখনও কাটেনি, এর মধ্যেই বাংলাদেশে (Bangladesh) গুলিবিদ্ধ হলেন আর এক ছাত্রনেতা। নেতার নাম মোতালেব শিকদার( ৪২)। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনর। সোমবার ঘটনাটি ঘটেছে খুলনার সোনাডাঙা একালায়। এই এলাকাতেই কয়েকদিন পরেই জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শাখার মিছিল হওয়ার কথা আছে। ঘটনার দিন মিছিলের দায়িত্বে ছিলেন তিনি। সেখানেই বেলা ১২টা নাগাদ দুষ্কৃতির গুলিতে আহত হন তিনি। মোতালেবের মাথার বাঁদিকে এসে বিঁধেছে গুলিটা। সঙ্গে সঙ্গে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথার থেকে গুলি বের করা হয়েছে।

দিন কয়েক আগে ঠিক একইভাবে গুলি করা হয় ওসমান হাদিকে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসলে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। গত শনিবার ওসমান হাদিকে সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পাশের কবরস্থানে। যা কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন এলাকায়। তাঁর শেষকৃত্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। আরও পড়ুন: হাদি হত্যার মূল্য ১২৫ কোটি! বিস্ফোরক অভিযোগ তসলিমার

Related articles

বাইক ভাঙচুর-ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

এবার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ঘরে ঢুকে মহিলাদের বিরুদ্ধের মারধরের অভিযোগ উঠল। বাড়িতে...

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...