Tuesday, June 23, 2026

সাইবার জালিয়াতির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন পঞ্জাবের প্রাক্তন আইপিএস!

Date:

Share post:

কোটি কোটি টাকা সাইবার জালিয়াতি (Cyber Crime) শিকার পঞ্জাবের প্রাক্তন পুলিশ কর্তা। অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মহত্যা করার চেষ্টা প্রাক্তন আইপিএস আধিকারিক অমর সিং চাহালের (Amar Singh Chahal)। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি থেকে বারো পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

পঞ্জাব পুলিশ সূত্রে জানা গেছে অমর সিং প্রায় ৮.১০ কোটি টাকার প্রতারণা শিকার হয়েছিলেন। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ক্রমশ অবসাদে ডুবে যাচ্ছিলেন। সোমবার দুপুরে নিজের বাড়িতেই নিরাপত্তারক্ষীর বন্দুক দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা অত্যঞ্জত সংকটজনক। পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানান, পঞ্জাব পুলিশের (Punjab Police) প্রাক্তন আইজি অমর সিং জীবনের সব সঞ্চয় খুইয়ে হতাশায় জর্জরিত হয়ে পড়েছিলেন। সেখান থেকেই চরম সিদ্ধান্ত বলে প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...