Tuesday, June 23, 2026

চিন্নাস্বামীতে ফিরছেন কিং কোহলি, বিরাট শো থেকে বঞ্চিতই থাকবেন দর্শকরা

Date:

Share post:

চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছেন বিরাট কোহলি(Virat Kohli )। পদপিষ্ট কাণ্ডের ঘটনা এখনও ফিকে হয়নি।এরইমধ্যে ফের প্রিয় চিন্নাস্বামীতে (Chinnaswamy Stadium )খেলতে  নামছেন কিং কোহলি।

আসন্ন জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বিজয় হাজারেতে খেলবেন কোহলি (Virat Kohli )। দিল্লির হয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium )খেলতে নামছেন বিরাট। কিন্তু দর্শকরা বিরাটের খেলা গ্যালারিতে বসে দেখতে পারবেন না। ২০৩ দিন পর চিন্নাস্বামীতে খেলতে নামছেন বিরাট কোহলি।

কর্ণাটক ক্রিকেট সংস্থার তরফ থেকে পরিকল্পনা করা হয়েছিল,  দুই থেকে তিন হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার ব্যবস্থা করার। কিন্তু কর্ণাটক সরকার এই ব্যবস্থায় রাজী হয়নি। আইপিএল কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সেই রাজ্যের ক্রিকেট সংস্থাকে সতর্ক করেছে। সামনেই আছে আইপিএল তার আগে যাতে কোনও ভাবে কোনরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকতে হবে। এই সময় যদি কোন সমস্যা হয় তাহলে আইপিএল ম্যাচ সেখান থেকে সরে যেতে পারে।

শুধু কোহলি নন, বিরাটের সঙ্গে খেলবেন ঋষভ পন্থও। সোমবার রাতে বেঙ্গালুরু পৌঁছেছেন কোহলি ও পন্থ বিজয় হাজারে খেলা হওয়ার কথা ছিল আলুরে, যেহেতু কোহলি আর রিষভ পন্থ খেলছেন তাই  সেইখান থেকে সরিয়ে চিন্নাস্বামীতে করা হয়েছে। কারণ আলুরে প্রযুক্তিগত সমস্যা হবার সম্ভাবনা থাকতে পারে।

যদিও মঙ্গলবার সন্ধ্যায় জানা গিয়েছে চিন্নাস্বামীতেও এই ম্যাচ হবে না। হতে পারে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে। সেখানে কড়া নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...