Monday, April 27, 2026

বিজয় হাজারেতে রাজকীয় ব্যাটিং রোহিতের, শতরানে বিরাট রেকর্ড কোহলির

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat kohli Rohit shrama)। বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy)প্রথম ম্যাচে রাজকীয় রোহিত, বিধ্বংসী বিরাট। দুই মহারথীই শতরান করলেন, সেই সঙ্গে জমিয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটের আসর।

মুম্বইয়ের হয়ে খেলতে নেমে যেন ৮টি চার এবং ৯টি ছয়ের সাহায্যে শতরান করলেন রোহিত শর্মা। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৭ বছর পর ফিরে ৬২ বলের দুর্দান্ত শতরান করলেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত ৯৪ বলে ১৫৫ রান করলেন রোহিত শর্মা।১৮টি চার এবং ৯টি ছক্কা মেরেছেন হিটম্যান। জয়পুরে সোয়াই মান সিং স্টেডিয়ামে ১২ হাজার দর্শক খেলা দেখতে আসেন। দর্শকরা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোহিতের ব্যাটিং।

ঘরোয়া ক্রিকেটেও রাজত্ব বিরাটের। বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৮৫ বলে শতরান করলেন বিরাট কোহলি।শেষ পর্যন্ত ৯৪ বলে ১১৮ রানের ইনিংস খেললেন কিং কোহলি।লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান করার নজির গড়লেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন কোহলি। দিল্লি বনাম অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারেতে খেলতে নেমে একটি রান করার সঙ্গে সঙ্গেই লিস্ট এ-তে নতুন রেকর্ড গড়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বিরাটের খেলা দেখা থেকে বঞ্চিত থাকলেন দর্শকরা। কারণ বিরাটের খেলা হল বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে।

Related articles

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...