Friday, June 26, 2026

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

Date:

Share post:

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব ভারতে একমাত্র অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবেই (Animal Health Pathological Lab) এই সুবিধা আছে।

টালিগঞ্জের বাসিন্দা অশোক দাসের পোষ্য সাড়ে তিনবছরের গোল্ডেন রেট্রিভারটি (Golden Retriever) হঠাৎ করেই স্কচবাইট খেয়ে ফেলে। পিকলের ছোটবেলার ডাঃ গৌরব দত্ত তাকে ডাঃ সুপ্রতিম মণ্ডলের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ডাঃ মণ্ডল তখন ইউএসজি করার পরামর্শ দেন। অশোক দাস এবং তাঁর স্ত্রীর সামনেই ইউএসজি করেন তিনি। 

এইচপিএলে উন্নত যন্ত্রপাতির সাহায্যে এন্ড্রোস্কোপি (Endoscopy) করা হয় পিকলের। দাস পরিবার জানায়, “আমরা তো ভাবতেই পারিনি যে কুকুরদের এন্ড্রোস্কোপি হয়। এইচপিএল- এ না এলে আমি জানতেই পারতাম না।” পিকলের অপারেশন সফল হয়েছে।

অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব। পশু চিকিৎসা পরিষেবায় ক্রমেই এক বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠছে এই প্রতিষ্ঠান। নিজেদের পোষ্যরা বিপদে পড়লে বিনা অস্ত্রোপচারে সমাধান করতে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবের (Animal Health Pathological Lab) শরণাপন্ন হচ্ছেন পালকরা। হেলথ প্যাথলজিকাল ল্যাবের দাবি, এইভাবে এন্ড্রোস্কোপির মাধ্যমে চারপেয়েদের শরীরের ভিতর থেকে ফরেন বডি বের করার পদ্ধতি পূর্ব ভারতে কোথাও নেই। এতে কাটাছেঁড়া না হওয়ায় দ্রুত সুস্থ হয়ে যায় চারপেয়েরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...