Thursday, June 25, 2026

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

Date:

Share post:

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে (Ranveer Singh)যে নতুন করে পরিচিতি দিয়েছে তাই নয় পাশাপাশি প্রমাণ হয়ে গেছে যে অক্ষয় খান্নার অভিনয় প্রতিভাকে ভালো করে চিনেই উঠতে পারিনি বলিউড (Bollywood)। সিনেমার সিক্যুয়েলের আশায় এখন থেকে শুরু হয়েছে উন্মাদনা। এর মাঝেই প্রকাশ্যে এলো মন খারাপ করা খবর। জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ সিনেমার পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)। এমন অবস্থা যে একপাতা চিত্রনাট্য পড়তে তাঁকে একটা গোটা দিন খরচ করতে হয়!

ঠিক কী হয়েছে বলিউড পরিচালকের? জানা গেছে তিনি ‘ডিস্লেক্সিয়া’য় আক্রান্ত। ছোটবেলায় অভিষেক বচ্চনেরও এই একই সমস্যা ছিল। আদিত্য নিজেই জানিয়েছেন তিনি একটানা কোনও চিত্রনাট্য পড়তে পারেন না। টানা তিন পাতা পড়া প্রায় অসম্ভব। কিন্তু তারপরেও নিজের ভিতরের প্রতিবন্ধকতাকে কখনই বাধা হতে দেননি। মনে জোর নিয়ে এগিয়ে গেছেন সামনের দিকে। এর আগে ‘উরি’ ছবি করে এমনই সাফল্য পেয়েছিলেন আদিত্য। প্রায় ৯০০ কোটির বক্স অফিস কালেকশনও বুঝিয়ে দিল আদিত্যকে কোনও অসুখ কাবু করতে পারেন না। তিনি ব্যস্ত তাঁর আগামী প্রজেক্ট নিয়ে।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...