Friday, June 26, 2026

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

Date:

Share post:

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর হামলা চলে ওড়িশার(Odisha) সম্বলপুরে। বিজেপি গুন্ডাদের হামলায় মৃত্যু হয় এক শ্রমিকের। মৃতের নাম জুয়েল রানা। আশঙ্কাজনক বাকি দু’জন। তিন পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদে।

মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের তিন পরিযায়ী শ্রমিক আকির শেখ, পলাশ শেখ এবং জুয়েল রানা গত ২০ ডিসেম্বর সম্বলপুরে কাজে গিয়েছিলেন। বুধবার রাতে কিছু বিজেপি গুন্ডা আচমকাই তাঁদের উপর হামলা চালায়। তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে গুজব ছড়িয়ে হানা দেয় কর্মস্থলে। নৃশংসভাবে পেটানো হয় শ্রমিকদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় জুয়েলের। অন্য দু’জন, আকির শেখ এবং পলাশ শেখ গুরুতর আহত।

আশঙ্কাজনক অবস্থায় ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁদের আত্মীয় পরিজনরা। এলাকা। স্থানীয় তৃণমূল নেতারা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...