Friday, June 26, 2026

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

Date:

Share post:

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল জ্যেষ্ঠ কন্যারও।

শুক্রবার রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে বাইরে থেকে তালাবন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় একদল সংঘবদ্ধ জনতা। সেদিন রাতে বেলাল তাঁর পরিবারের (তাঁর স্ত্রী নাজমা বেগম, তিন কন্যা ও দুই পুত্র ) সঙ্গে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার বাড়িতেই ছিলেন। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর সাত বছরের শিশুকন্যা আয়েশা আক্তার। আগুনে গুরুতরভাবে জখম হন বেলাল এবং তাঁর অন্য দুই কন্যা সায়মা আক্তার বীথি এবং সালমা আক্তার স্মৃতি আক্তার। সায়মা এবং সালমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সালমার শ্বাসনালি-সহ শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদাপুত্র, তারেককে ঘিরে উচ্ছ্বাস-বিএনপি সমর্থকদের

আগুনে বেলাল নিজেও জখম হয়েছিলেন। ছোটো মেয়ের শেষকৃত্যে থাকতে পারেননি তিনি। বুধবার সকালে ছুটি পেয়ে বৃহস্পতিবার অন্য হাসপাতালে অন্য দুই মেয়েকে দেখতে যাওয়ার কথা পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই মারা গেল বড় মেয়েটিও।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...