Thursday, June 25, 2026

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

Date:

Share post:

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন পার্কের আকর্ষণ যেন সবসময় জন্যই সেরা। বৃহস্পতিবার সকাল থেকেই বড়দিনের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি সকলেই। বাঙালির চিরকালীন পছন্দের আলিপুর চিড়িয়াখানায় ( Alipur zoological garden) সকাল সকাল ডোরাকাটার রাজকীয় স্টাইলের দর্শন হতেই খুশি কচিকাচারা। বাঘ বাবাজিও নিরাশ করেনি পর্যটকদের। বেলা গড়াতেই সব বয়সীদের ভিড় নিউটাউনের ইকোপার্কে(Eco Park)।

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিনের বড় আনন্দ মানেই পার্ক স্ট্রিটে হাঁটাহাঁটি আর কেক-ক্যারলে যিশুপুজো।২৫ ডিসেম্বর সকালে ক্যাথিড্রাল চার্চে স্যান্টা টুপি পরে তরুণ তরুণীদের লম্বা লাইন চোখে পড়েছে। যাঁরা রাতের পার্ক স্ট্রিট মিস করে গেছেন তাঁরা দুপুরেই এক চক্কর ঘুরে দেখে নিয়েছেন অ্যালেন পার্ক। নিক্কো পার্ক থেকে শুরু করে ওয়াক্স মিউজিয়াম (MWM) বা চিরাচরিত ভারতীয় জাদুঘরেও (Indian museum) টিকিট কাটার লম্বা লাইন। কেউ ব্যস্ত সেলফিতে, কেউ আবার বাড়ি থেকেই লুচি তরকারি রান্না করে নিয়ে সপরিবারে খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলেছেন নন্দন, ভিক্টোরিয়া কিংবা চিড়িয়াখানা চত্বরে। অন্যদিকে আবার জেলায় জেলায় ক্রিসমাস কার্নিভালের মেজাজে আনন্দের পরিবেশ। সৈকত নগরীতে রেকর্ড ভিড়। দিঘায় (Digha) আগত পর্যটকদের যাতে কোনও রকমের সমস্যায় না পড়তে হয় তার দিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। শিলিগুড়িতে কেক পেস্ট্রিতে জমজমাট ক্রিসমাস কার্নিভাল (Christmas carnival)। বড়দিনের সকালে শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চন্দননগর থেকে মালদহ সব চার্চেই প্রার্থনা সংগীতের আয়োজন করা হয়। দিনভর ভক্ত দর্শনার্থী সমাগমে মুখরিত দক্ষিণেশ্বর- বেলুড় মঠ। সবমিলিয়ে বছরের প্রায় শেষলগ্নে ক্রিসমাসের আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত বঙ্গবাসী।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...