Monday, April 27, 2026

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

Date:

Share post:

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal) সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের তরফে ২৫ লক্ষ টাকার চেক। সেইসঙ্গে প্রত্যেককে লাল হলুদ উত্তরীয় এবং সুদৃশ্য শতবার্ষিকী কয়েন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারীলাল লোহিয়া, সচিব রূপক সাহা, সহকারী সচিব ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, ইমামি গ্ৰুপের ডাইরেক্টর সন্দীপ আগারওয়াল, ফুটবল অপারেশন হেড থাংবৈ সিংটো এবং হেড কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ।

অন্যদিকে মহিলা লিগের সূচি নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন ইস্টবেঙ্গলের (East bengal)শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, এটা দুভাগ্যজনক যে একটা দল দেশের প্রতিনিধিত্ব করে ফেরার দুই দিনের মধ্যে খেলা দেওয়া হচ্ছে। এমরা অনুরোধ করেছিলাম ২৭ তারিখের খেলা পিছোনোর জন্য কিন্ত সেটাও হয়নি। কঠিন পরিস্থিতির মধ্যেও আমি আশাবাদী আইএসএল হবেই।

এদিকে ক্লাব জোটের পক্ষ থেকে ফেডারেশনকে (AIFF)চিঠি পাঠালেন মোহনবাগান সিইও বিনয় চোপড়া। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আশা করছি ২৬ ডিসেম্বর বৈঠকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা জানাবে ফেডারেশন। টাকা দেবে কে? ফেডারেশনের কাছে জানতে চেয়ে ক্লাব জোটের পক্ষ থেকে চিঠি দিলেন বিনয় চোপড়া। প্রাথমিক আলোচনা ভালো হলেও আরও বিস্তর আলোচনা প্রয়োজন।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...