Monday, April 27, 2026

বিজেপিতে যাওয়া ‘ভুল’ ছিল, তৃণমূলে যোগদান করে ‘জয় বাংলা’ স্লোগান পার্নোর 

Date:

Share post:

বড়দিনের পরের দিন টা টলিউড অভিনেত্রী পার্নো মিত্রের (Parno Mitra)কাছে আরও বড় দিন হয়ে উঠলো। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত থেকে পতাকা নিয়ে ঘাসফুল শিবিরে যোগদানের পর এমন মন্তব্যই করলেন বাংলা বিনোদন জগতের অভিনেত্রী। পাশাপাশি জানালেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কথা মতো নতুন পথে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ তিনি।

শুক্রবার সকাল থেকেই জল্পনা ছিল পার্নোর তৃণমূলে যোগদান নিয়ে। তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকের আগের মুহূর্ত পর্যন্ত অভিনেত্রী এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে শাসক দলে যোগদান করে তিনি বলেন, বিজেপিতে যাওয়া ভুল ছিল এবার তা সংশোধন করা হল। এদিন রাজ্যের মঞ্চে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার পার্নোর হাতের দলীয় পতাকা তুলে দেন। চন্দ্রিমা জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্নো। নেত্রীর সম্মতিক্রমে এদিন ওকে দলে নেওয়া হল। অভিনেত্রী বলেন, “একথা ঠিক আমি বেশ ছ বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান করেছিলাম। তবে মানুষ মাত্রই তো ভুল করে থাকে। আমারও ভুল সংশোধনের সময় এসেছে, তাই বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান করলাম।”

 

Related articles

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...

পরমাণু আলোচনার জন্য ওয়াশিংটনের উপর জোড়া শর্ত চাপালো ইরান

প্রায় দেড় মাস ধরে চলতে থাকা পশ্চিম এশিয়ার যুদ্ধে সংঘর্ষ বিরতি হলেও যেকোনও মুহূর্তে ফের রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি...

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...