Wednesday, April 29, 2026

এসআইআরের শুনানি শুরু হতেই আতঙ্কে আত্মহত্যার চেষ্টা গোঘাটের গৃহবধূর

Date:

Share post:

শনিবার থেকে বঙ্গে এসআইআরের শুনানি শুরু হয়েছে। ভোটার লিস্টে (Voter list) নাম না থাকায় হেয়ারিং-এ ডাক পেয়েছেন হুগলির গোঘাটের গৃহবধূ জয়া ঘণ্টেশ্বরী। কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত নথি না থাকায় এবার আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তিনি আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন।

জয়ার বাবা বাঁকুড়ায় পুলিশ কনস্টেবলের চাকরি করতেন। ২০০২ সালের আগেই মৃত্যু হয়েছে জয়ার বাবা-মায়ের। ফলে নির্বাচন কমিশনের প্রকাশিত ২০০২ সালের তালিকায় নাম নেই বাবা-মার । জয়ার সেইসময় ভোটার কার্ডই হয়নি। বিয়ের পর বদনগঞ্জ এলাকাতেই তাঁর ভোটার কার্ড করিয়েছিলেন তিনি। তারপর থেকে ভোটও দিয়েছেন তিনি। আগামী ৫ জানুয়ারি জয়াকে শুনানিতে ডাকা হয়েছে তাঁকে। তারপর থেকেই কাগজপত্র জোগাড় করার জন্য বিভিন্ন অফিসে ছোটাছুটি করেছেন তিনি। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের জন্য বাপের বাড়ি কামারপুকুর পঞ্চায়েতে যান। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। সেই আতঙ্কেই শুক্রবার বিকেলে বিষ খান। ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, এস আই আর নিয়ে বিজেপি নেতাদের নানান হুমকির ভয়ে আত্মহত্যার চেষ্টা। আরও পড়ুন: “রবীন্দ্রনাথ বাংলাভাষার শত্রু, বাংলাদেশের শত্রু!” তুলকালাম বাংলাদেশ

Related articles

লড়াই ইভিএমে: উত্তরপাড়া থেকে আরামবাগ সৌজন্য বজায় রাখল TMC-CPIM

প্রচারের সৌজন্য বজায় থাকল ভোটের দিনও। বুধবার, উত্তরপাড়া (Uttarpara) থেকে আরামবাগ (Arambag) বিধানসভা কেন্দ্রে বিরোধীদলের প্রার্থীদের দেখে সৌজন্য...

CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

একাধিক বুথে নিরাপত্তার নামে যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রান করছে, তার নজির দ্বিতীয় দফার নির্বাচনে একাধিকবার দেখেছে...

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...