Friday, February 27, 2026

দীপু দাস খুনে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন! মোদিকে নিশানা অভিষেকের

Date:

Share post:

বাংলাদেশে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে দীপু দাসকে খুনের ঘটনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি খোঁচা দিলেন প্রধানমন্ত্রী মোদিকেই। কেন এ বিষয়ে তিনি নীরব প্রশ্ন তুললেন অভিষেক।

সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে ঢাকাকে বার্তা দিয়েছে দিল্লি। কিন্তু প্রধানমন্ত্রী কিংবা বিদেশমন্ত্রীর কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে অভিষেক বলেন,”দীপু দাস নিয়ে প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর কোনও বিবৃতি বা টুইটও নেই। এঁরা আবার নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলেন। ওঁদের হিন্দু প্রেম নিয়েই তো প্রশ্ন ওঠে। দু’মাস আগেই প্রধানমন্ত্রী ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে এসেছিলেন। উনি এখন চুপ কেন?” একইসঙ্গে রাজ্যের বিরোধীকেও বিঁধেছেন অভিষেক। বলেছেন, “শুভেন্দু অধিকারী বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে ইউনুসের সরকার ভালো। আপনিই সার্টিফিকেট দিয়েছেন। তা হলে ওখানেই এখন হিন্দুদের মারা হচ্ছে!”

অভিষেক বলেন, “দীপু দাসকে বলা হচ্ছে নাকি ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কথা বলেছে। এর প্রমাণ কী? কারা রটাল? বাংলাদেশে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। আর এখানে বিজেপি রাজনীতি করছে। পুলওয়ামার ছবি দিয়ে প্রধানমন্ত্রী ভোট চেয়েছিলেন। আর বিজেপি এখানে এগুলো নিয়ে রাজনীতি করছে। ওদিকে জামাত যা করছে, এখানে বাংলায় বিজেপিও একই ভাষায় কথা বলছে।” অভিষেকের সাফ কথা, “বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে থাকব। এটা দলের সিদ্ধান্ত। তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না কেন?”

আরও পড়ুন- নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কলকাতায় টিম ইন্ডিয়া, ইডেনে দর্শকদের জন্য ভরপুর আয়োজন

মরণ বাঁচন ম্যাচ খেলতে শুক্রবার কলকাতায় চলে এল ভারতীয় ক্রিকেট দল(India)। বিকেলে বিমানবন্দরে নামেন সূর্যরা।কোচ গৌতম গম্ভীর-সহ পুরো...

রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের: প্রাক্তন পুলিশ কর্তা থেকে অভিনেত্রী তালিকায়

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ঘোষণা করা হল প্রার্থী তালিকা। তালিকায় রয়েছেন রাজ্য...

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো...

২৯৪ নয়, ২৫০ বিধানসভা কেন্দ্র ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রা: জুড়ল হাই কোর্টের শর্ত

নিছক দলীয় কর্মীদের সংগঠিত করতে যে যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়ে গোটা রাজ্য ঘোরানোর দাবি ঘটা করে করছেন...