Tuesday, June 9, 2026

“সীমা খান্নার ভূমিকা কী? চ্যাটের স্ক্রিনশট সুপ্রিম কোর্টে দেব!” চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের

Date:

Share post:

কার অঙ্গুলিহেলনে কাজ করছেন দিল্লির সীমা খান্না? শনিবার সাংবাদিক বৈঠক থেকে জনৈকার নামে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলের (Sima Khanna)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এদিন সাংবাদিক বৈঠক করে SIR নিয়ে একাধিক অভিযোগ তোলেন অভিষেক। বলেন, “আমার কাছে তো স্ক্রিন-শট রয়েছে। সীমা খান্না (Sima Khanna) বলে একজন ভদ্রমহিলা রয়েছেন। তাঁর ভূমিকা কী?”

SIR-এর খসড়া তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, “আমার কাছে তো স্ক্রিন-শট রয়েছে। সীমা খান্না (Sima Khanna) বলে একজন ভদ্রমহিলা রয়েছেন। তাঁর ভূমিকা কী? কার অঙ্গুলিহেলনে তিনি কাজ করছেন দিল্লিতে? তাঁর চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে। আমরা সুপ্রিম কোর্টে জমা দেব।”

বিস্ফোরক অভিযোগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “তিনিই মেনে নিচ্ছেন সফ্টওয়্যারে ভুলের কারণে হয়েছে। আপনি লিস্ট করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো কাউকে প্রোটেক্ট করছে না। আপনার লিস্ট করতে অসুবিধা কোথায়?”

সীমা খান্নার পরিচয় সম্পর্কে অভিষেক জানান, “নামটা সীমা খান্না। আবার বলছি। ডিজি আইটি অ্যাচাচড টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাঁর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মিথ্যার মামলা করুক। আমার কাছে চ্যাটের স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না কে? কোন সফ্টওয়্যার রান করে আপনি ১ কোটি ৩৬ লক্ষ বাঙালিকে Suspicious List-এ ঢোকালেন? কী করে আপনি করতে পারেন? আপনি করুন- ২ কোটি, ৩ কোটি করুন। আপনাকে লিস্ট রিলিজ করতে হবে। প্রত্যেকটা দলের প্রতিনিধি গিয়ে যাচাই করবেন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএমের বন্ধুরা যাবেন। সাংবাদিক বন্ধুরা যাবেন। লিস্ট কেন রিলিজ করা হচ্ছে না? আমাকে বলা হল, তুমি ভুল করেছ। আর আমি কী ভুল করেছি বলতে হবে তো!”

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...