Thursday, April 30, 2026

রাসেলের অপেক্ষায় কোচ সৌরভ, হারলেও দলকে ইতিবাচক থাকার বার্তা

Date:

Share post:

হার দিয়েই কোচিং কেরিয়ারে অভিষেক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচের ভূমিকাতে শনিবার অভিষেক হয়েছে মহারাজের। কিন্তু  প্রথম ম্যাচে হেরেছে তাঁর দল।খেলার পরিস্থিতি যাই হোক না কেন সবসময় ইতিবাচক থাকার থাকার মহারাজকীয় মন্ত্রটা সৌরভ দিয়েছেন নিজের টিমের সদস্যদের।

কোচ হিসাবে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে সৌরভ(Sourav Ganguly) বলেছেন,  “দারুন একটা অনুভূতি। এর আগে দিল্লি ক্যাপিটালসে ডিরেক্টর অব ক্রিকেট ছিলাম।  তবে দায়িত্ব আলাদা ছিল। এবারের দায়িত্বটা সম্পূর্ণ আলাদা। আমি খুব এক্সসাইটেড। ভারতীয় দলে যখন সুযোগ পেয়েছিলাম, সেই একই রকম অনুভূতি হচ্ছে। আমাদের দল যথেষ্ট ভালো। আগামী তিন বছরের জন্য টিম করতে হত। সেই কথা মাথায় রেখে টিম করা হয়েছে।”

ক্রিকেটার নাকি কোচ কোন পদের দায়িত্ব সামলানো বেশি কঠিন? উত্তরে সৌরভ বলেন, দু’টো সম্পূর্ণ আলাদা। ক্রিকেটার হিসাবে নিজেকে মাঠে নেমে পারফর্ম করতে হত। কোচের কাজটা মাঠের বাইরে। প্রস্তুতি থেকে শুরু করে স্ট্র্যাটেজি তৈরি করা সব কিছু। কিন্তু ম্যাচে তো ক্রিকেটারদের পারফর্ম করতে হবে।” আগামী দিনে তাঁর দলের শক্তি যে আরও বাড়বে সেটা উল্লেখ করে সৌরভ বলেন, “রাসেল দু’টো ম্যাচ পর চলে আসবে। তখন টিমের শক্তি আরও বেড়ে যাবে।”

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...