Wednesday, April 29, 2026

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

Date:

Share post:

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ভোটার তালিকা সংশোধন ও শুনানি প্রক্রিয়া নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে কমিশনের সামনে তিনটি মূল প্রশ্ন রাখবে তৃণমূল। পাশাপাশি ভোটার তালিকায় থাকা বিভিন্ন ত্রুটি ও হয়রানির অভিযোগেও কমিশনকে চেপে ধরার প্রস্তুতি নিয়েছে দল।

তৃণমূলের প্রথম প্রশ্ন, বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে যদি ভোট গ্রহণ করা সম্ভব হয়, তবে তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে না কেন। যাঁরা শারীরিক ভাবে চলাফেরা করতে অক্ষম, তাঁদের কেন দূরদূরান্তের শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে— এই নিয়েই আপত্তি তুলবে প্রতিনিধিদল। বয়স্ক ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হবে।

দ্বিতীয় প্রশ্নে তৃণমূল জানতে চাইবে, শুনানিতে বিএলএ-২দের উপস্থিতি নিয়ে কেন স্পষ্ট নির্দেশিকা নেই। যদি বলা হয় যে বিএলএ-২রা শুনানিতে থাকতে পারবেন না, তবে তার লিখিত নোটিশ দেখাতে বলবে দল। তৃণমূলের দাবি, এই সংক্রান্ত বিষয়গুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হচ্ছে, মৌখিক নির্দেশ মানা হবে না।

তৃতীয় প্রশ্নে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ তুলে কমিশনের কাছে ব্যাখ্যা চাইবে তৃণমূল। কেন তাঁদের শুনানির জন্য ডেকে আনা হচ্ছে, তার বিজ্ঞপ্তি দেখাতে বলা হবে। কোন আইনের ভিত্তিতে তাঁদের তলব করা হচ্ছে এবং কেন ভার্চুয়াল শুনানির ব্যবস্থা রাখা হচ্ছে না— সেই প্রশ্নও তোলা হবে।

এই তিনটি মূল প্রশ্ন ছাড়াও ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সামনে সরব হবে তৃণমূলের প্রতিনিধিদল। দলীয় নেতৃত্বের মতে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং সাধারণ ভোটারদের হয়রানি বন্ধ করতেই এই বিষয়গুলি নিয়ে কমিশনের কাছে জবাবদিহি চাওয়া হবে।

আরও পড়ুন – বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...