Saturday, February 28, 2026

সোমে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, তুষারপাতে বর্ষবরণের সম্ভাবনা উত্তরে!

Date:

Share post:

বছর শেষ হতে আর মাত্র দু দিন বাকি, কিন্তু শীতের ইনিংস এখনও বেশ কয়েকদিন চলবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে ঠান্ডা হাওয়ায় বেশ কনকনে ভাব বজায় থাকছে। যদিও মঙ্গলবারের পর থেকে তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department)। তবে উত্তরবঙ্গের জন্য সুখবর। ৩১ ডিসেম্বর রাতে দার্জিলিংয়ের সান্দাকফু, চটকপুরে তুষারপাত হতে পারে। এই খবরে স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ পর্যটকরা।

বাঁকুড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। শীতে কাঁপছে পশ্চিমের এই দুই জেলা। সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েও। উত্তরবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। IMD জানিয়েছে জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে চলতি সপ্তাহে উত্তর-পশ্চিমে শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে।

spot_img

Related articles

মহারণের আগে ভক্তিতেই আস্থা, কালীঘাটে পুজো দিলেন গম্ভীর

রবিবার ইডেনে মহারণ। সুপার আটের শেষ ম্যাচে ভারত খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ধারাবাহিকতা বজায় রেখে কালীঘাট মন্দিরে(Kalighat...

তেহরানে হামলা ইজরায়েলের: পাল্টা আঘাতের আশঙ্কায় হাই অ্যালার্ট তেল আভিভে

ফের একবার যুদ্ধের দামামা পশ্চিম এশিয়ায়। ইরান-ইজরায়েল সংঘাতে ক্ষেপনাস্ত্র হামলায় ফের একবার প্রথম হামলাকারী হিসাবে উঠে এল ইজরায়েলের...

যোগীরাজ্যে অগ্নিকাণ্ড, মৈনপুরীতে ভস্মীভূত ক্লিনিক- গুদাম!

শনিবার সকালে উত্তরপ্রদেশের মৈনপুরীতে অগ্নিকাণ্ড (Mainpuri Fire Incident)। সকাল ৬টা নাগাদ একটি বাড়ির একতলায় আচমকাই আগুন ধরে যায়।...

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই...