Friday, May 1, 2026

বর্ষশেষে খাস কলকাতায় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র! গ্রেফতার ২

Date:

Share post:

নতুন বছর শুরু হওয়ার আগেই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার শহর কলকাতায়। মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ স্ট্র্যান্ড রোড এলাকা থেকে দু’জন যুবককে আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে থাকা এক বড় ব্যাগে ওয়ান শটার, ৭ এমএম পিস্তল, ইম্প্রোভাইজড ফায়ার আর্ম সহ মোট ২০-২২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এরপরই দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবারই তাঁদের আদালতে তোলা হবে। এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: অভিনয়ে মৃত্যুদৃশ্যের পর আত্মহত্যা অভিনেত্রীর! ঘনাচ্ছে রহস্য

Related articles

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...

তৃণমূল ভবনে মে দিবস: শ্রমিক অধিকার ও ভোট লুটে বিজেপিকে আক্রমণ দোলা সেনের

নির্বাচন আবহে ভোট কারচুপির ছাপ শ্রমিক দিবসেও। যেভাবে কেন্দ্রের মোদি সরকার নির্বাচনে নাগরিকদের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে, সেভাবেই...

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...