Wednesday, May 6, 2026

নির্ধারিত সময় পর্যন্ত পদে থাকবেন গম্ভীর? সচিবের পর মুখ খুললেন সহ-সভাপতিও

Date:

Share post:

বছর শেষে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir )নিয়ে চর্চা অব্যাহত। সাসা বলের ক্রিকেটে সাফল্য পেলেও টেস্টে গম্ভীরের কোচিংয়ে ভরাডুবি অব্যাহত। কিন্তু গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে না বোর্ড। সচিব দেবজিত সাইকিয়ার পর এবার সহ সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla), গম্ভীরকে (Gautam Gambhir ) নিয়ে বিরাট আপডেট দিলেন।

গম্ভীরের কোচিংয়ে ভারত গত বছর অস্ট্রেলিয়ায় একটি এবং এই বছর ইংল্যান্ডে দুটি টেস্ট জিতেছে, কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। গম্ভীর এখন পর্যন্ত ৫ টি হোম টেস্ট হেরেছেন, যা কোনও ভারতীয় প্রধান কোচের ক্ষেত্রে সর্বোচ্চ, এবং তিনিই একমাত্র ভারতীয় প্রধান কোচ যিনি হোম টেস্ট সিরিজে দু’বার হোয়াইটওয়াশ হয়েছেন।

গম্ভীরের অপসারন প্রসঙ্গে রাজীব শুক্লা (Rajeev Shukla )বলেছেন, “ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir ) নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারিত জল্পনা সম্পর্কে আমি বিষয়টি একেবারে স্পষ্ট করে দিতে চাই। এর আগে বিসিসিআই সচিবও (দেবজিৎ সাইকিয়া) এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারতের জন্য বর্তমান হেড কোচকে অপসারণ বা নতুন কোনও কোচ নিয়োগের কোনও পরিকল্পনা নেই।”

কয়েক দিন আগে  দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, “এটা গোটা বিষয়টাই গুজব। ভারতীয় দলে কোচিং করানোর  বিষয়ে আমরা অন্য কোনও ব্যক্তির সঙ্গে  কথাবার্তা বলিনি বা প্রস্তাব দিইনি। ও (গৌতম গম্ভীর) চুক্তি অনুযায়ীই নিজের কাজ চালিয়ে যাবে।”

 

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...