Sunday, May 3, 2026

ইগো থাকলেই এক দিনে বাদ দিয়ে দেব: তৃণমূল নেতাদের কড়া বার্তা দলনেত্রীর

Date:

Share post:

ইগো আছে এমন লোক দলে রাখব না। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে কড়া বার্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বললেন, “এখানের দলের সভাপতি আর চেয়ারম্যানকে বলছি। এখানে ইগো থাকলেই এক দিনে বাদ দিয়ে দেব।”

আগেই মমতা নির্দেশ দিয়েছিলেন, এখন পিকনিক-ফিকনিক হবে না। যা হবে সব নির্বাচনের পরে। এদিন সভা থেকে ফের দলীয়-নেতাকর্মীদের এই বার্তা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর কথায়, “বিএলএ, বিএলএ ২ ক্যাম্প করে বসে থাকুন। এলাকা ছাড়বেন না। যে ৫৭ জন মারা গেছে তাদের নামে সব জেলায় শহিদ বেদি হবে। ইয়াং জেনারেশনদের যারা নতুন ভোটার (Voter) তাদের ফর্ম ফেলে রাখা হচ্ছে। নজর রাখুন। বাংলায় কিছু হলে হইচই। আর ইউপিতে হলে মাটিচাপা, ধামাচাপা?”
আরও খবরAI দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ! কমিশনকে নিশানা মমতার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন: শাহকে তোপ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, চোখ কান খোলা রাখতে হবে। তাঁর সংযোজন,”আমাদের লোকেরা অন্যায় করলে আমি ছাড়ি না। এরপরই বিজেপিকে নিশানা করে দলনেত্রী বলেন, “তোমাদের লোকেরা কিভাবে ছাড়া পাচ্ছে।”

দলীয় কর্মীদের মমতার নির্দেশ, “উন্নয়নের পাঁচালিতে যা যা বলা হয়েছে তা গিয়ে প্রচার করুন।”

Related articles

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...