Sunday, May 3, 2026

মেজাজ সপ্তমে, ভারতীয়ের কাছে হেরে ফের তীব্র রাগ প্রকাশ কার্লসেনের

Date:

Share post:

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু সাম্প্রতিক সময়ে কি মেজাজের রাশ ধরে রাখতে পারছেন না ম্যাগনাস কার্লসেন? (Magnus Carlsen)  গুকেশ ডোম্মারাজুর পর এবার অর্জুন ইরাইগিসির (Arjun Erigaisi) আরও এক ভারতীয়ের কাছে  হেরে মেজাজ হারালেন নরওয়ের এই দাবাড়ু।

চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিলেন ভারতের অর্জুন এবং কার্লসেন। শুরু থেকেই ভালোই টক্কর চলছিল দুই দাবাড়ুর। কিন্তু খেলার শেষ দিকে অর্জুনের নিখুঁত টেকনিকের সামনে খেই হারিয়ে ফেলেন কার্লসেন। হার নিশ্চিত বুঝতেই মেজাজ হারান তিনি। আচমকা চেয়ার ছেড়ে এমনভাবে লাফিয়ে ওঠেন যে, দাবার ঘুঁটিগুলো বোর্ড থেকে ছিটকে যায়।

অগ্নিশর্মা কার্লসেনকে (Magnus Carlsen) দেখে অবাক হয়ে যায় আশে পাশে থাকা ব্যক্তিরা।। এই জয়ের সঙ্গেই ১১ রাউন্ডে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে আছেন ভারতীয় দাবাড়ু।

তবে কার্লসেনের এমন ব্যবহার এই প্রথম নয়। এর আগে গুকেশের কাছে হেরেও টেবিল চাপড়েছিলেন তিনি। কয়েকদিন আগেই রাশিয়ার ভ্লাদিস্লাভ আর্টেমিয়েভের কাছে হেরে ধাক্কা মেরেছিলেন খোদ চিত্রগ্রাহককে। দাবাড়ু মানেই ঠান্ডা মাথার মানুষ, কিন্তু কার্লসেনের মেজাজ থাকছে সপ্তমে চড়ে। অর্জুনের জয়ের দিনেই হেরেছেন ডি গুকেশ।

Related articles

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...