Friday, June 19, 2026

বেঙ্গল সুপার লিগ: ঘরের মাঠে সুন্দরবনকে হারাল নর্থবেঙ্গল, কোপা টাইগার্সের ড্র

Date:

Share post:

বছর শেষে জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)।  মঙ্গলবার ছিল দুটি ম্যাচ।  প্রথম ম্যাচে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি ১-০ গোলে সুন্দরবন বেঙ্গল অটো এফসি-কে হারাল।

লিগে এই প্রথম হারের মুখ দেখল সুন্দরবন। নর্থবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে দাপট ছিল সুন্দরবনের। কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্যের নর্থবেঙ্গলকে টলানো যায়নি। উত্তরবঙ্গের দলের জয়ের গোলরক্ষক রাজা বর্মণের।  ম্যাচের শেষ মুহূর্তে, সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করলেন আব্দুল সামেদ আঙ্গো।এই হারের ফলে শীর্ষে উঠা হল মেহতাবের দলের। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল সুন্দরবন। নর্থবেঙ্গল ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে।

বেঙ্গল সুপার লিগে (Bengal Super League) দিনের দ্বিতীয় ম্যাচে বোলপুর স্টেডিয়ামে, কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলো নর্থ ২৪ পরগণা এফসি। ম্যাচের ২৯ মিনিটে রোমিংথাঙ্গার গোলে নর্থ ২৪ পরগণাস্ এফসি এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে মার্শাল হেম্বরমের গোলে সমতা ফেরায় কোপা টাইগার্স বীরভূম। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

বছরের শেষ দিনে ঘরের মাঠে বর্ধমান ব্লাস্টার্স খেলবে হাওড়া-হুগলি ওয়ারিওর্সের বিরুদ্ধে।

 

Related articles

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...