পরিবারের সঙ্গে যখন নতুন বছরের সূচনা করলেন বিরাট-ধোনিরা তখন মহিলা ক্রিকেটারর ইংরেজি নববর্ষের সূচনা করলেন একটু অন্যভাবে। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে( Mahakaleshwar Temple) পুজো দিলেন স্মৃতি মান্ধানা (smriti Mandhana)এবং তাঁর সতীর্থরা।

স্মৃতি মান্ধানার (smriti Mandhana) সঙ্গে ছিলেন শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডিরা। সাধারণ পূণ্যার্থীদের সঙ্গে বসেই আরতি দেখেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। সেই ছবি পোস্ট করেছেন শেফালিরা।
জ্যোতির্লিঙ্গ মন্দিরে তাঁরা ভস্ম আরতি করেন। ভারতীয় ক্রিকেটারদের মন্দির প্রাঙ্গণে বসে প্রার্থনা করতে দেখা যায়। কী এই ভস্ম আরতি? ভোরবেলা পবিত্র ভস্ম বা ছাই দিয়ে ত্রিকালদর্শী মহাদেবকে আরতি করাকেই ভস্ম আরতি বলে।

এক দিনের বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় মহিলা লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই হবে এই প্রতিযোগিতা। ২০২৪ সালে এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে শুরুতেই বিদায় নিয়েছিল হরমনপ্রীতরা। এবার একদিনের পর টি২০ বিশ্বকাপ জয়ই লক্ষ্য ভারতীয় মহিলা দলের।

–

–

–

–
